প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০৪ (রবিবার)
আওয়ামী লীগ নেতা রাজা মিয়ার পদত্যাগ, কারণ...

ছবি: সংগৃহিত

গোপালগঞ্জের মুকসুদপুরে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাজা মিয়া পদত্যাগ করেছেন।

 

রবিবার (২০ সেপ্টেম্বর ) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

 

সদ্য পদত্যাগকারী রাজা মিয়া মুকসুদপুর উপজেলার কদমপুর গ্রামের বাসিন্দা মৃত জলিল শেখের ছেলে। তিনি গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

 

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের বিগত কর্মকাণ্ড, নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার আদর্শ, নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দিয়েছে। এ কারণে আমি দলটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।

 

তিনি আরও বলেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তিনি জানান, রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় অঙ্গীকারবদ্ধ থেকে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৮