ছবি: সংগৃহিত
জাতীয়তাবাদী যুবদলের সাত জেলা ও মহানগরে যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। খুলনা, কুষ্টিয়া, শেরপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা, সিলেট জেলা ও সিলেট মহানগরে অনুমোদন দেওয়া হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এসব কমিটির অনুমোদন দেন।
সিলেট মহানগর যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ।
মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা যুবদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, সহ-সভাপতি মকসুদুল করিম নুহেল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব পদ পেয়েছেন।
খুলনা জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে মেখ নাদিমুজ্জামান জনি সভাপতি এবং গোলাম মোস্তফা তুহিন সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটিতে সিনিয়র সহসভাপতি দায়িত্ব পেয়েছেন জাবির আলী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলাম।
ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি ও জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করে কুষ্টিয়া জেলা যুবদলের ৭ সদস্যের আংশিক কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যরা সদস্য হলো- সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহ-সভাপতি জাকারিয়া মিলন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন এবং সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি।
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে হাফিজুর রহমান মুকুল সভাপতি এবং শফিকুল আলম বাবু সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সবুজ।
শরীয়তপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে জামাল উদ্দিন বিদ্যুৎ সভাপতি এবং নজরুল ইসলাম মৃধা সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে লিয়াকত হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল ও সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম।
মোহাম্মদ সোহেল রানাকে সভাপতি ও মোজাম্মেল হক মুন্নাকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য মুন্সীগঞ্জ জেলা যুবদলের কমিটি গঠিত হয়েছে।
শেরপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে মো. আতহারুল ইসলাম আতাকে সভাপতি এবং মো. শওকত হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে সিনিয়র সহসভাপতি পদ পেয়েছেন মবিনুজ্জামান মিল্টন, সহসভাপতি মকসুদুল করিম নুহেল ও সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী।
জানা গেছে, ঘোষিত জেলা ও মহানগর কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করেন যুবদলের শীর্ষ দুই নেতা।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.