ছবি: সিলেট ভিউ।
স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯) অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) রাত পৌণে ১২টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাকে আটক করা হয়।
আটক মো. রুবেল মিয়া (৩০) হবিগঞ্জের মাধবপুর থানার কৃষ্ণনগর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।
এসআরবি-৯ জানায়, রবিবার (২০ সেপ্টেম্বর) শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর রেলক্রসিংয়ের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপ গাড়িকে সিগন্যাল দিলে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে পিকআপে থাকা তিনটি বস্তা থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাব-৯-এর চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.