প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১৬ (মঙ্গলবার)
যে অ প রা ধে সিলেট এসআরবির জালে যুবক

ছবি: সিলেট ভিউ।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়।

 

আটক ব্যক্তি মো. মোহন মিয়া (৪০) বিজয়নগরের কালাছড়া এলাকার রুহুল আমিনের ছেলে।

 

এসআরবি-৯ জানায়, রবিবার (২০ সেপ্টেম্বর) রাত পৌণে ৯টার দিকে বিজয়নগরের বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। পরবর্তীতে তার হেফাজতে থাকা ৬টি পাটের বস্তা থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের আটক করতে এসআরবির অভিযান চলছে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৩/আশিক-১৩