প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৪ (বুধবার)
পাশেই স্ত্রী! তবু কেন ম্যানেজারের ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান?

লালবাগচা রাজা মণ্ডপের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বলিউড বাদশার সঙ্গে তার ম্যানেজারের সম্পর্ক। গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বাইয়ের লালবাগচা রাজা মণ্ডপে স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান ও ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে হাজির হয়েছিলেন শাহরুখ খান। সেখানকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই আলোচনায় এসেছে শাহরুখ ও পূজার সম্পর্ক।
 

ওই অনুষ্ঠানে নীল পাঞ্জাবী পরা শাহরুখ খানকে পূজা দাদলানির ওড়নায় মুখ মুছতে দেখা যায়। সুহানা পরেছিলেন সবুজ রঙের ঐতিহ্যবাহী পোশাক এবং গৌরীর পরনে ছিল হলুদ রঙের পোশাক। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নেটিজেনদের নজর কেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা। একজন মন্তব্য করেছেন, এটিও ভালো বন্ধুত্বের সম্পর্কের উদাহরণ। কিছু মানুষের মধ্যে সত্যিই সুন্দর বন্ধন থাকে। আরেকজনের মন্তব্য, পূজা দাদলানি শুধু শাহরুখের ম্যানেজার নন, তিনি তার পরিবারেরই একজন।
 

আরও কয়েকজন পূজার আন্তরিকতার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, তিনি খুবই আন্তরিক, আবার কারও মন্তব্য, এটি সবচেয়ে সুন্দর মুহূর্ত।

এ বছরের গণেশ উৎসবে লালবাগচা রাজায় আরও বেশ কয়েকজন বলিউড তারকাকে দেখা গেছে। তাদের মধ্যে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন, রিতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, শিল্পা শেঠি ও সিদ্ধার্থ মালহোত্রাসহ অনেকে।
 

এর আগে চলতি মাসের শুরুতে সামাজিক মাধ্যমে আস্কএসআরকে পর্বে ভক্তদের সঙ্গে কথা বলার সময় নিজের বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন নিয়েও কথা বলেন শাহরুখ খান।

এক ভক্ত বাড়িতে উৎসব উদযাপন সম্পর্কে জানতে চাইলে শাহরুখ বলেন, স্ত্রী আরতি ও প্রার্থনা করে। আজ রাতে বিসর্জন হবে। সন্তান ও বন্ধুরা একসঙ্গে থাকে, হাসি-আনন্দ করে। খুব সাধারণভাবে পরিবারের সঙ্গে সময় কাটানো হয়।
 

কাজের দিক থেকে শাহরুখ খানকে পরবর্তী সময়ে সিদ্ধার্থ আনন্দের কিং সিনেমায় দেখা যাবে। ছবিটি আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৭