জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট মহানগর।
মিছিলটি নগরীর বন্দরবাজার পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেন, “তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশের জনগণ অতিষ্ঠ। এই সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে তিন দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে।প্রশাসনের প্রত্যেকটি স্থরে দলীয় করণ করে ফ্যাসিবাদের কায়দায় ক্ষমতা কুক্ষিগত করতে চায়।
তিনি আরও বলেন, “সরকার ক্ষমতায় আসার পর থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে—এমন অভিযোগ রয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা নিয়মিত মিছিল করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।”
শহীদুল ইসলাম সাজু আরও বলেন, “সরকারদলীয় কর্মীদের বিরুদ্ধে খুন, গুম, সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ক্যাম্পাসগুলোকে আবারও অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। এ সরকার একটি ব্যর্থ সরকারে পরিণত হয়েছে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিম। মহানগর অফিস সম্পাদক কলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত পূর্ববর্তী সমাবেশে সংগঠনের মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.