প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০৯ (বুধবার)
সুনামগঞ্জে আওয়ামীলীগ নেতা গ্রে ফ তা র

ছবি: সিলেট ভিউ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলার সাবেক এক সহ-সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তি এডভোকেট খায়রুল কবির রুমেন। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিটর।


পুলিশ জানায়, গ্রেফতার রুমেনের বিরুদ্ধে নাশকতা চেষ্টাসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা এবং রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে সহায়তা করার অভিযোগ রয়েছে। সম্প্রতি সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।


জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে রুমেন অবস্থান করছেন জেনে বার ভবনের সামনের কালেক্টরেটের প্রবেশমুখী সড়কে বিপুল সংখ্যক পুলিশ সাদা পোশাকে অবস্থান নেয়। রুমেন ভবন থেকে বের হলে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন আহমদ তাকে মোটর সাইকেলে উঠিয়ে সুনামগঞ্জ সদর থানার উদ্দেশ্যে রওয়ানা দেন। তাদের সঙ্গে থানা পর্যন্ত ডিবি পুলিশের একটি দলও পৌঁছায়। থানা ভবনের সামনে গিয়ে রুমেন নামতেই পুলিশ তাঁকে ঘিরে ভেতরে নিয়ে যায়।


সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হামিদ গণমাধ্যমকে জানান, আইনিজিবী রুমেলের বিরুদ্ধে থানায় সম্প্রতি একটা মামলা হয়েছে। সন্ধ্যায় রুমেল আইনজীবী সমিতির কার্যালয়ে গেলে চত্ত্বর এলাকায় পুলিশ অবস্থান নেয়। আমরা বিষয়টি টের পেয়ে রুমেনকে বার এলাকা থেকে বের করে থানায় নিয়ে আসি এবং তাঁকে গ্রেফতার দেখায়।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/শহীদনূর/আশিক-০৬