সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জকিগঞ্জ উপজেলা যুবদল নেতা মোহাম্মদ শামছুদ্দোহার নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়।
জকিগঞ্জ উপজেলা যুবদল নেতা মোহাম্মদ শামছুদ্দোহার সভাপতিত্বে এবং তারেক আহমদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন- যুবদল নেতা আব্দুর রৌফ, জামরুল ইসলাম, সুলতান আহমদ, নাইমুল ইসলাম, এনাম আহমদ, এমাদ উদ্দিন, আশরাফুজ্জামান রাদী, ফরহাদ আহমদ, মস্তাক আহমদ, আবু তাহের, সাহেল আহমদ মনি, নাহিদুল ইসলাম নাহিদ, সাকিব আহমদ, রেদওয়ান আহমদ, সালমান আহমদ ও লায়েক আহমদ সহ স্থানীয় যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
জকিগঞ্জ উপজেলা যুবদল নেতা মোহাম্মদ শামছুদ্দোহা বলেন, নবগঠিত সিলেট জেলা যুবদলের কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় যুবদলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে নবগঠিত সিলেট জেলা যুবদলের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
যুবদল নেতা শামছুদ্দোহা আরও বলেন, ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করে এই কমিটি গঠন করায় তৃণমূল যুবদলের প্রতিটি কর্মী আজ আনন্দিত ও উদ্বুদ্ধ। সিলেট জেলা যুবদলের মতো জকিগঞ্জ উপজেলা যুবদল সহ ভবিষ্যতের সকল ইউনিট কমিটিতেও ত্যাগী, যোগ্য ও প্রসেসড নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯
আইটি ল্যাব সলিউশন্স লি.