ছবি: ফাইল ছবি।
সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন বাংলাদেশ বেতার কেন্দ্র-সিলেটের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি মো. দেলোয়ার (৪৫)। তিনি সিলেট মহানগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেতার কমপ্লেক্সের ভেতরে দেওয়াল ঘেঁষে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল জাকির জানান, বেতার কমপ্লেক্সে ভেতরে একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.