প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৪ (বুধবার)
কিশোরী গ ণ ধ র্ষ ণ, সিলেট এসআরবির জালে কবির

ছবি: সিলেট ভিউ।

মৌলভীবাজারে রাজনগর থেকে একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজনগরের দক্ষিণ খারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার কবির হোসেন (৩০) মৌলভীবাজারের রাজনগর থানার গাঙ্গপাড় এলাকার উকিল মিয়ার ছেলে।


এসআরবি জানায়, ভুক্তভোগী কিশোরী গত ১২ সেপ্টেম্বর (শনিবার) অভিযুক্ত জাহেদের প্ররোচনায় বাসা থেকে বের হয়। এরপর তাকে কবির হোসেনসহ কয়েকজন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। নির্যাতনের পর ভুক্তভোগীকে অচেতন অবস্থায় সড়কের পাশে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা কমলগঞ্জ থানায় সোমবার (২১ সেপ্টেম্বর) একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে মামলার ৪ং পলাতক আসামী কবিরকে গ্রেফতার করে এসআরবি।

 

এসআরবি- ৯’র এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি অভিযুক্তদের গ্রেফতারে এসআরবির অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-১০/আশিক-১২