ছবি: সিলেট ভিউ।
সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১৮টি ছোট বারকি নৌকা জব্দ করা হয়। পরবর্তীতে প্রশাসনের উপস্থিতিতে স্থানীয়দের সহায়তায় জব্দকৃত বারকি নৌকাগুলো ধ্বংস করা হয়েছে।
জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিজিবি ও পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম।
অভিযান শেষে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নদী ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.