ছবি: সংগৃহিত।
চটগ্রামের ফয়’স লেক সংলগ্ন একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৩ জন নারী-পুরুষকে আটক করেছে খুলশী থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফয়’স লেক সংলগ্ন একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে প্রিন্স আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষ থেকে ১৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের বিপক্ষেও তদন্ত করা হবে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, অসামাজিক কার্যকলাপ রোধে পুলিশ ফয়’স লেক এলাকার সংশ্লিষ্ট হোটেলে অভিযান চালিয়েছে। এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.