প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২৪ (বৃহস্পতিবার)
তাহিরপুরে বিদেশি ম*দ*সহ ২ জন গ্রে প্তা র

সুনামগঞ্জের তাহিরপুরে ২৮ বোতল বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে এসআরবি-৯।
 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
 

আটকৃতরা হলেন- তাহিরপুরের লাউড়ের গড় এলাকার আলেক মিয়ার ছেলে মো. তানভীর আহমদ (৩০) এবং মৃত নূর জামালের ছেলে মো. রাকিব হোসেন (১৯)।

এসআরবি-৯ জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তারা নিজেদের হেফাজতে রেখেছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
 

এবিষয়ে এসআরবি-৯’র (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে  আামদের অভিযান অব্যাহত থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০১/এসডি-০৫