প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৪ (বৃহস্পতিবার)
হবিগঞ্জে সারের দাম বেশি রাখায় ব্যবসায়ীকে জরিমানা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে সার বিক্রী করায় সাহাবুল মিয়া (২৫) নামে এক ব্যাক্তি নগদ দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে এই দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী।
 

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজমিরীগঞ্জ পৌরসভা বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় লঞ্চঘাট এলাকায় সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে সার বিক্রী করায় সাহাবুল মিয়াকে ভোক্তা সংরক্ষণ আইনে নগদ দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
 

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.জসিম উদ্দিন চৌধুরী জানান, কৃষকদের সরকারি মুল্যে সার ক্রয় নিশ্চিত করা ও ভোক্তা অধিকার সংরক্ষণ করার লক্ষে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/এসডি-১৭