প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২১ (বৃহস্পতিবার)
‘ইসলামের খেদমত’ করাই হচ্ছে জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য: হাবিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসের শূরার সদস্য ও সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, একটি দল বাংলাদেশ থেকে ‘জামায়াতে ইসলামী’র মুছে ফেলতে চেয়ে ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আজ তারাই হারিয়ে গেছে। তারা ভুলে গেছিলেন যে ‘ইসলামের খেদমত’ করাই হচ্ছে জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য, তাই শত ষড়যন্ত্রের পরও জামায়াতে ইসলামী মাথা উচুঁ করেই বাংলাদেশে ঠিকে আছে এবং থাকবে। ইসলাম প্রতিষ্ঠার ওই আন্দোলনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এমনকি অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে।

তিনি বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সিরাতুন্নবী (সাঃ)’ উপলক্ষ্যে ‘উপজেলা ও পৌর’ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

তিনি আরোও বলেন, নবীর সুন্নাহ অনুসরণ ও তাঁর আদর্শ বাস্তবায়নোই দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি এবং অনন্ত কল্যাণ নিহিত রয়েছে। আর তাই নবীর দেখানো পথে বাংলাদেশে যতদিন না কালেমার পতাকা উড়ে ও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হবে, ততদিন জামায়াতে ইসলামী পিছু হটবে না।
বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মতিউর রহমান ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।

বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী আব্দুল মুখছিদ আখতার, বায়তুলমাল সেক্রেটারী আশিকুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর গিয়াস উদ্দিন সাদি, লামাকাজী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আলী, দশঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সহিদুর রহমান ও ইসলামী সংগীত পরিবেশন করেন মোজাহিদ আলী।

এসময় আলোচনা সভায় জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২০