ছবি: সংগৃহিত
ভাইস চ্যান্সেলরের পদত্যাগ দাবিতে সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয় অচল হয়ে পড়েছে। প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সেখানে অন্দোলনকারীরা অবস্থান গ্রহণ করেন।
সিলেট কৃষি বিশ্ব বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির প্রতিবাদে তার পদত্যাগ দাবিতে আন্দোলন কর্মসূচির আজ দশম দিন। এ দিন সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে সেখানে অবস্থান গ্রহণ করেন।
এ কারণে কর্মকর্তা কর্মচারীদের কেউ প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেন নি। দুপুর একটায় অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হবে। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করবে বলেও জানিয়েছেন কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী।
আন্দোলনকারীরা জানিয়েছেন, ভিসি পদত্যাগ না করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ১০ দিন বিশ্ব বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় যে ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ দায়ভার ভিসির বলেও মন্তব্য করেছেন তারা।
এ ব্যাপারে জানতে চাইলে সিকৃবির ডেপুটি রেজিস্ট্রার মো. আশরাফুজ্জামান বলেন, আন্দোলন চলছে। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পাঠদান কর্মসূচি ও পরীক্ষাগুলো গ্রহণ করা হচ্ছে। কেবল মাত্র প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.