প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৭ (শুক্রবার)
সিলেটে আ ট ক ময়মনসিংহের রুবেল

ছবি: সংগৃহিত

সিলেটের বিয়ানীবাজার থেকে ইয়াবার বড় চালানসহ রুবেল আহাম্মদ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে সিলেট জেলা পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর)  রাত সাড়ে ৯টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের চারখাই ইউনিয়নে পরিষদের সামনে চেকপোস্ট বসিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

 

রুবেল আহম্মদ ময়মনসিংহের ত্রিশাল থানার রুস্তম আলী ও আনোয়ারা বেগমের ছেলে।

 

এ ব্যাপারে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রুবেলকে আদালতে সোপদ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট জেলা পুলিশের গণমাধ্যম শাখা।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৫