প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৮ (শুক্রবার)
সিলেটে জালালাবাদ গ্যাসে দুদকের হা না

ছবি: সংগৃহিত

জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় সিলেটের একটি  দল এই অভিযান চালায়।

 

জানা গেছে, ৮০ লাখ টাকার রাজস্ব আত্মসাতের সাথে জড়িত দুই কর্মকর্তাকে নিয়ম বহির্ভুতভাবে অব্যাহতির সুপারিশ ও ঘটনাটি ধামাচাপার চেষ্টার অভিযোগে এ অভিযান চালানে হয়।  

 

দুদক কর্মকর্তারা বিভিন্ন নথিপত্র ও গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র জব্দ করেছেন। নথিপত্র ও রেকর্ডপত্র পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থার জন্য প্রতিবেদন দাখিল করা হবে।

 

দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৮