প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩০ (শুক্রবার)
যে কারণে আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ

ছবি: সংগৃহিত।

মেঘনা নদীর তীরে অবৈধভাবে গড়ে উঠা জলবিলাস নামের একটি হোটেল এবং নির্মানাধীন আরেকটি হোটেল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতরের চাঁদপুর জেলা কার্যালয়।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ নির্দেশ দেন পরিবেশ অধিদফতরের চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান। 

 

এর আগে গত ২৪ আগস্ট (সোমবার) মেঘনা নদীর তীর ও নদীতীরবর্তী সরকারি জায়গা দখল করে হোটেল নির্মাণের অভিযোগে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে স্বপ্রণোদিতভাবে তদন্তের নির্দেশ দেন চাঁদপুরের মতলব আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ। 

 

একই সঙ্গে ওই এলাকায় নির্মিত স্থাপনার সংখ্যা, নির্মাণকাজে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছিল কি না- এ বিষয় তদন্ত করে মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

 

এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পরিবেশ অধিদফতরের চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান। পরিদর্শন শেষে তিনি জানান, ‌বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি নজরে আসে আমাদের। এই দুই হোটেলের মালিক পরিবেশ অধিদফতরের কোনও ছাড়পত্র নেননি। যদিও তারা দাবি করছেন এই সম্পত্তি তাদের। তারপরও বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা প্রাথমিক পর্যায়ে দুই হোটেলের মালিককে তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০১