ছবি: সিলেট ভিউ।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নবীনগর থানাধীন কোনাঘাট মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. হোসাইন (৩৮) কসবা উপজেলার গানপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
এসআরবি জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নবীনগরের কোনাঘাট মোড়ে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে প্রাইভেটকার তল্লাশি করে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় ও গাড়িটি জব্দ করা হয়।
এসআরবি-৯ (মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪/আশিক-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.