দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে জুড়ীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কলেজ রোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে গিয়ে পথসভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা চেয়ারম্যান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু'র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চেয়ারম্যান, সাবেক আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্বা খলিলুর রহমান মাস্টার, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, সাগরনাল ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান এমদাদুল ইসলাম লিয়াকত, সাধারণ সম্পাদক শাহীন আহমদ রুলন, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক আলী মাস্টার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেল, পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুহিত নামর, সাধারণ সম্পাদক তুয়েল আহমদ, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সামছু মিয়া, সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম, উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল কাইয়ুম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজা, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ, যুগ্ম আহ্বায়ক ফয়ছল আহমদ ও যুগ্ম আহ্বায়ক শাহিন আহমদ, যুবদল নেতা হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক দিবাকর দাশ, সদস্য সচিব সাইফুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ, জায়ফরনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির, যুবদল নেতা ওমর ফারুক, শামীম আহমদ প্রমূখ।
বক্তরা বলেন, বিগত ১৫ বছরে ফ্যাসিষ্ট সরকার দেশকে ধ্বংস করেগেছে। সেখান থেকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ জন্য সময়ের দরকার। কিন্তু বিরোধীদল সরকারকে সময় দিতে চায় না। অস্থিতিশীল পরিবেশ তৈরী করে দেশকে অকার্যকর করতে চায়। তার দাঁত ভাঙা জবাব দিতে সারাদেশের বিএনপি পরিবারপ্রস্তুত। যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-২২
আইটি ল্যাব সলিউশন্স লি.