বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদের আরও ছয়জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে বরখাস্ত করা হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪২ নম্বর ধারা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে গত ২৮/০৯/২০২৬ খ্রি. তারিখে জারি করা প্রজ্ঞাপনগুলোর মাধ্যমে তাদের এই বরখাস্তের আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিবরণ ও দণ্ডের তথ্য:
শাহ আলম মো. আখতারুল ইসলাম: পিপিএম (বিপি-৮৫১৩১৫১৯৯৫), অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেট (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, রমনা জোন, ডিএমপি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করা হয় এবং উক্ত তারিখ (২৬/০১/২০২৬ খ্রি.) হতে তাকে চাকরি হতে বরখাস্ত (Dismissal from Service) করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.