ছবি: সংগৃহিত
সুনামগঞ্জের ধর্মপাশায় ঝুলন্ত অবস্থায় মো. শাহীন কাদির (৪৮) নামে এনসিপি নেতার লাশ উদ্ধার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্মপাশা উপজেলা যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিজ বসতঘরে এঘটনা ঘটে। তিনি সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিজ বসত ঘরের কাঠের আংটার সাথে গামছায় ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে ধর্মপাশা থানা পুলিশ খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমাম হোসেন বলেন, খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/শাহীদনূর/ইকে-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.