ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (IYSA) এবং মালয়েশিয়ার SEGi University এর যৌথ উদ্যোগে ২০-২৪ সেপ্টেম্বর, ২০২৬ মালয়েশিয়ার বিখ্যাত SEGi University, Petaling Jaya তে চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উদ্ভাবনী প্রতিযোগিতা World Invention Competition and Exhibition (WICE). উক্ত প্রতিযোগিতায় অংশ নিয়ে গোল্ড মেডেল জিতেছে ওয়াসিক জাহেদ ইয়াফি।
সে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের পরপর তিনবার নির্বাচিত সদস্য জাহেদ হোসেন তাজিন এর পুত্র। ইয়াফি সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ এর নবম শ্রেণির শিক্ষার্থী।
৩০টিরও বেশি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান, আন্তর্জাতিক পর্বের জন্য নিবন্ধিত ৫১৭টি দল, অনলাইন ও অফলাইন মিলিয়ে ৫ হাজার এর অধিক তরুণ গবেষক ও উদ্ভাবক এর অংশগ্রহণে উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ২৩টি দল সুযোগ পায়। এর মধ্যে সিলেটের একটি মাত্র টিম সুযোগ পায়। ওয়াসিক জাহেদ ইয়াফি ও তার টিম SYT INNOVATORS তাদের প্রজেক্ট "AI Military Rover" নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোল্ড মেডেল অর্জন করে। বুধবার প্রতিযোগিতার মঞ্চে "GOLD MEDAL goes to WASHIQ JAHED YAFI - SYT INNOVATORS, BANGLADESH" ঘোষণা দেয়া হয়।
আগামী ২-৩ অক্টোবর, ২০২৬ তুরস্কের ইস্তাম্বুল এর Yıldız Technical University তে অনুষ্ঠিত হবে Global Robotics and Innovation Championship (GRIC) 2026 এর আন্তর্জাতিক ফাইনাল। যেখানে ৬ মহাদেশের সেরা উদ্ভাবকরা লড়াই করবে। ইয়াফি ও তার টিম SYT INNOVATORS তাদের প্রজেক্ট "AI Military Rover" নিয়ে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
ওয়াসিক জাহেদ ইয়াফি এর বাবা জাহেদ হোসেন তাজিন বলেন- “ইয়াফি আমার ছেলে, কিন্তু আজ সে পুরো বাংলাদেশের সন্তান। সে প্রমাণ করেছে, আমাদের দেশের তরুণরা সুযোগ পেলে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। এটা শুধু একটা মেডেল না, এটা আমার ছেলের ঘাম, শ্রম, নির্ঘুম রাতের ফসল। মালয়েশিয়ার মতো সে তুরস্ক জয় করে দেশের সুনাম বৃদ্ধি করবে বলে আমি আশাবাদী।”
সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.