প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪৭ (শনিবার)
ওসমানীনগরে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীন আর নেই

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য এবং উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক শাহীন মিয়া আর নেই।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম শাহীন মিয়া গোয়ালাবাজার ইউনিয়নের কলারাই গ্রামের মৃত আজমা উল্লাহর ছেলে এবং ৯ নং ওয়ার্ডের দুই বারের ইউপি সদস্য।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাহীন মিয়া দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের একটি বেসকরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। ইউপি সদস্য শাহীন মিয়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক সহকর্মী, জনপ্রতিনিধি, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে কলারাই শাহী ঈদগাহ ময়দানে জানাযা নামাজের পর কলারাই বাজারে কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

 


সিলেট ভিউ২৪ডটকম/রনিক/মআস-৬