ছবি: সংগৃহিত
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন মণ্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সাদুল্লাপুর পশ্চিমপাড়ার তালের তল নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনোয়ার হোসেন মণ্ডল জীম উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা (মণ্ডলপাড়া) গ্রামের ডিপটি মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, মনোয়ার হোসেন মণ্ডল জীম তালের তল এলাকায় অবস্থান করছে—এমন খবরে সেখানে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, জীমের বিরুদ্ধে তদন্ত চলছে। তাকে আজ শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.