ছবি: ফাইল ছবি।
জরুরি মেরামত কাজের জন্য শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, ঢাকার ডেমরা, শনির আখড়া, জুরাইন, মাতুয়াইল, পোস্তগোলা, ধোলাইপার, সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজি নগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি ও কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে উল্লিখিত এলাকার পাশাপাশি তৎসংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তারা।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.