ছবি: ফাইল ছবি।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত রোগীদের মধ্যে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে একজন, সদর হাসপাতাল, সুনামগঞ্জে দুজন, সদর হাসপাতাল হবিগঞ্জে তিনজন এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন রয়েছেন।
এদিকে, বর্তমানে হাসপাতালে ভর্তি ৩০ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে আটজন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে চারজন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে একজন, সদর হাসপাতাল হবিগঞ্জে নয়জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, সদর হাসপাতাল, সুনামগঞ্জে চারজন এবং সদর হাসপাতাল মৌলভীবাজারে একজন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৭৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন তিনজন।
জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮১ জন, সুনামগঞ্জে ৮৩ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে একজন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া সিলেট বিভাগের বাইরের জেলা থেকে আসা আরও ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে কিশোরগঞ্জের একজন, ময়মনসিংহের একজন, মুন্সিগঞ্জের একজন, বিবাড়িয়ার পাঁচজন, নেত্রকোনার দুজন, বরিশালের একজন, নোয়াখালীর একজন ও ফেনীর একজন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে মোট তিনজনের মৃত্যু হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪/আশিক-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.