ছবি: সিলেট ভিউ।
সিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একজনকে আটক করেছে প্রশাসন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথের পৌর এলাকার টিঅ্যান্ডটি রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি আলী হোসেন (৪৪)। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসন জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথের পৌর এলাকার টিঅ্যান্ডটি রোডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক ব্যক্তিকে তল্লাশি করে ১৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম জানান, সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪/আশিক-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.