প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০৬ (রবিবার)
মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মী আ ট ক

ছবি: সংগৃহিত।

ঝটিকা মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।


আটক ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তারা নওগাঁর আত্রাই, রানীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।


পুলিশ জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে মিছিলের প্রস্তুতিকালে বলিহার ব্রিজ এলাকা থেকে ১১ নেতা-কর্মীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। 

 

নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশকে অস্থিতিশীল করার কোনো নাশকতামূলক পরিকল্পনা তাদের ছিল কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১২