প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৪ (রবিবার)
সিলেটে ছাত্রলীগ নেতা সুজন গ্রে ফ তা র

সিলেটের ওসমানীনগর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার ছাত্রলীগ নেতা সুজন মাহমুদ (২৫)। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।


পুলিশ জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ওসমানীনগরের তাজপুর বাজার এলাকা থেকে সুজনকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।


ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার নিয়মিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৩