প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৫৫ (রবিবার)
বিশ্বনাথে চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম বাদশার মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে নিজ ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় করেছেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাদশা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের কাবিলপুর গ্রামস্থ কামরুল ইসলাম বাদশার নিজ বাড়িতে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম বাদশা বলেন, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে আপনারা আমাকে যে উৎসাহ, সমর্থন ও সহযোগিতা অব্যাহত রেখেছেন, তাতে আমি আপনাদের কাছে চিরদিনের জন্য ঋণী। আপনারা আমার বাড়িতে এসে আমাকে কৃতজ্ঞতার জালে আবদ্ধ করেছেন। আপনাদের সমর্থন সহযোগিতা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি প্রার্থী হিসেবে আপনাদের পাশে আছি। উন্নয়নের স্বার্থে দলমতের উর্ধ্বে উঠে সকলের সমর্থন অব্যাহত রেখে আমাকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবেন। ইনশাআল্লাহ আমি সবসময় সমবন্টন ও ন্যায় ইনসাফের ভিত্তিতে আপনাদের সেবায় নিয়োজিত থাকব।

তিনি আরোও বলেন, অতীতের বিভিন্ন জনপ্রতিনিধিদের সান্নিধ্য ও রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আমি ইউনিয়নবাসীর খেদমতের চিন্তা করছি। আমার উপর রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের সমর্থন রয়েছে। আমার প্রতি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিবের ভালবাসা ও সমর্থন যেহেতু আছে, সেহেতু আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে কাঙ্খিত উন্নয়ন থেকে কোন ভাবেই বঞ্চিত হবেন না আমার প্রিয় ‘খাজাঞ্চী ইউনিয়নবাসী’।

সালিশ ব্যক্তিত্ব ক্বারী জমির উদ্দিনের সভাপতিত্বে ও খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম নূর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন, অধ্যাপক মাওলানা মনির উদ্দিন, বিএনপি নেতা শওকত আলী, দেলোয়ার হোসেন, আপ্তাব আলী, আব্দুল মালিক, আমির আলী, মাওলানা মইনুল ইসলাম, আফতাব আলী, আব্দুর রহিম, আবুল কালাম, সাবেক মেম্বার মানিক মিয়া, দেলোয়ার হোসেন, আব্দুল গণি, খোয়াজ আলী, তৈমুছ আলী, মাসুক মিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আব্দুল করিম।

এসময় উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সজিব, আগুর মিয়া মেম্বার, মুরব্বী আছলম আলী, ফারুক আহমদ, তেরাব আলী, মুতলিব আলী, সুলতান আহমদ, নিজাম উদ্দিন, আলী আসকর, আব্দুল কাইয়ুম, ইউনুছ আলী, নূরুজ্জামান, আব্দুর রহিম লায়েক, এসএম রফিক আহমদ, মাসুক মিয়া, ছান্দ আলী, আবুল কালাম, সমছু মিয়া, কবির উদ্দিন, আখলিছ আলী, অলিউর রহমান, আব্দুল খালিক, কছির আলী, দুদু মিয়া, আবুল কালাম, সিরাজ উদ্দিন, আব্দুল মজিদ, হররুপ মিয়া, আব্দুল করিম, কাচা মিয়া, ইসলাম উদ্দিন, আব্দুল সালাম, ইর্শাদ আলী, আলমগীর হোসেন প্রমুখ’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৪