আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে নিজ ইউনিয়নের ‘ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ’র সাথে কুশল বিনিময়, গণ-সংযোগ ও লিফলেট বিতরণ করেছেন উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও রামপাশা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর ইউনিয়নের আমতৈল বাজারের বিভিন্ন অলি-গলি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে লিফলেট বিতরণ, সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং দোয়া ও সমর্থন প্রার্থনা করেন তিনি।
‘কুশল বিনিময়, গণ-সংযোগ ও লিফলেট বিতরণকালে’ আসন্ন রামপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল আহমদের সাথে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী বাবুল মিয়া, মঈন উদ্দিন, বাদুলা মেম্বার, নেছার আহমদ, এমএ সাত্তার, মধু মিয়া, নূর মিয়া মেম্বার, কালন আহমদ, জমির উদ্দিন, আলী, আহমদ, ছাবির উদ্দিন, হুশিয়ার আলী, কাওছার আহমদ, খালেদ মিয়া, মারুফ আহমদ, নাজমুল হোসেন, কবির আহমদ, হারুন রশীদ, সায়েক মিয়া, চান্দ আলী, মাজেদ মিয়া, আবু সুফিয়ান, রফিকুল ইসলাম, আবজল মিয়া, শফিক মিয়া, বকুল মিয়া, ফারুক মিয়া, মখলিছ আলী, আব্দুল আলী, নেছার মিয়া, কয়েছ মিয়া, তাজ উদ্দিন, উস্তার আলী প্রমুখ’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সর্থকবৃন্দ।
লিফলেট বিতরণ শেষে তোফাফেল আহমদ বলেন, আমি ক্ষমতার লোভে বা পদের জন্য নয়, বরং রামপাশা ইউনিয়নের প্রতিটি মানুষের সেবক হিসেবে কাজ করতেই নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছি। মাদকমুক্ত আধুনিক মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছি। তিনি আরোও বলেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনা এলাকাবাসীর জন্য নিঃস্বার্থভাবে যেভাবে কাজ করছেন, আমি তাঁর পথ অনুসরণ করে ধানের শীষের আদর্শে জনগণের কল্যাণের জন্য কাজ করতে চাই। এজন্য তিনি দল-মত নির্বিশেষে এলাকাবাসীর আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১৫
আইটি ল্যাব সলিউশন্স লি.