প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১৪ (রবিবার)
জাফলংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
 

এ সময় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন।
 

উপজেলা প্রশাসন সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের পর জাফলংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টও পরিদর্শন করা হয়।

এ সময় স্থানীয়দের অবৈধভাবে বালু উত্তোলন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬