ছবি: সংগৃহিত
ভাইস চ্যান্সেলরের পদত্যাগ দাবিতে সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের আন্দোলন আরও জোরালো হয়েছে। প্রশাসনিক ভবনের দুই গেইটেই তালা ঝুলিয়েছেন আন্দোলনকারীরা। এতে অচল হয়ে পড়েছে সিকৃবি প্রশাসন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির প্রতিবাদে তার পদত্যাগ দাবিতে আন্দোলন কর্মসূচির আজ ১১তম দিন।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা প্রশাসনিক ভবনের দুই গেইটে তালা ঝুলিয়ে সেখানে অবস্থান গ্রহণ করেন।
এ কারণে কর্মকর্তা কর্মচারীদের কেউ ভবনে প্রবেশ করতে পারেন নি।
আন্দোলনকারীরা জানিয়েছেন, ভিসি পদত্যাগ না করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ১১ দিন বিশ্ব বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় যে ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ দায়ভার ভিসির বলেও মন্তব্য করেছেন তারা।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.