প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২২ (সোমবার)
‘দেশটা অশিক্ষিত ও চাঁ দা বা জে ভরে গেছে’, সাদিয়ার ক্ষু*ব্ধ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান।
 

রবিবার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করে সাদিয়া লিখেছেন, ‌‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’
 

পুরো ঘটনাকে চরম লজ্জাজনক ও ধিক্কারজনক বলে অভিহিত করেছেন এই অভিনেত্রী।

এদিকে নিজের করা ওই পোস্টের কমেন্ট বক্সে নানা সমালোচনার মুখে পড়েন সাদিয়া। পরে নেতিবাচক মন্তব্যকারীদের কড়া ভাষায় জবাব দেন তিনি।
 

ক্ষোভ প্রকাশ করে সাদিয়া আয়মান কমেন্টে লেখেন, ‘কী পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষগুলা যে কমেন্ট করছে! আহারে! ঠিক যাদেরকে উদ্দেশ্য করে পোস্টটি করা সেই অশিক্ষিতগুলাই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে! আহারে!!! তোদের জন্য অনেক খারাপ লাগছে । তোদের প্রত্যেকটা কমেন্ট আজীবন থেকে যাবে ডকুমেন্টেড হয়ে। তোদের বাবা,মা সন্তানরা দেখবে যে তুই কত বড় নোংরা মানুষ, তোরা সুযোগ পেলে তোদের মা, মেয়ে, বোনদের ও ছাড়বি না! তোর তোদের স্বাক্ষর আজীবনের জন্য রেখে গেলি। আহারে!’
 

এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার জামায়াতে ইসলামীর আমির, তাসনিম জারাসহ অনেকেই নিন্দা জানিয়ে এর দ্রুত বিচার দাবি করেছেন।

পুলিশ বলছে, কোনো চাঁদাবাজির ঘটনা নয়, বরং জমি নিয়ে ঝামেলার জেরে এই অনাকাঙ্ক্ষিত হামলা হয়।
 

এক স্ট্যাটমেন্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেখ খাঁন বলেছেন, নাজিম উদ্দীন নামে এক ব্যক্তির সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করেছে অপরপক্ষ।


 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৬