প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৫ (সোমবার)
কমলগঞ্জের বিশ্ব পর্যটন দিবস পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
 

রবিবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্যুরিজম উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী মণিপুরি নৃত্য, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নাঈম। ট্যুরিস্ট পুলিশের ওসি প্রজিত কুমার দাশ, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, সাংবাদিক আহমেদুজ্জামান আলম, ট্যুরিজম কমলগঞ্জ’র এর আহবায়ক শাব্বির এলাহীসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রিসোর্টের প্রতিনিধি ও স্থানীয়রা।
 

আলোচনা সভা শেষে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী মণিপুরি নৃত্য পরিবেশন করা হয়। পরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ফলজ বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অতিথিরা বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য একটি অন্যতম পর্যটন কেন্দ্র। অঞ্চলটির পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে স্থানীয় সংস্কৃতি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করতে হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১১