কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- যশোরের শার্শায় পাড়িয়ার ঘোপ গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মো. খোরশেদ আলম (৫০), রাড়িপুকুর গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য শেখ নাজমুল হাসান (৫১), গোপালপুর গ্রামের বাসিন্দা ও গোগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমানুর রহমান (৫৩) ও আমলাই গ্রামের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আবু বকর সিদ্দিক ওরফে হৃদয় (২২)।
শার্শা থানার ওসি মো. শামিনুল হক বলেন, নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.