ছবি: সংগৃহিত।
শ্রমিক দলের বিক্ষোভ মিছিলে স্লোগান দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে এক নেতার মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের কালীবাড়ি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আবদুর রাজ্জাক সরদার (৫০) বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন।
জানা যায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল সদর রোডে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলের প্রথম সারিতে ছিলেন রাজ্জাক।
বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, মিছিলটি কালীবাড়ি রোড এলাকায় পৌঁছালে রাজ্জাক হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেটভিউ২৪ ডটকম/ডেস্ক/আশিক-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.