উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ডিপজল মার্কেট এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনে তাকে আটক করে গ্রেপ্তার দেখায় পুলিশ।
জলিল পৌরসভার খাটাচৌ গ্রামের মৃত ওহিদুর রহমানের ছেলে।
নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। সোমবার তাকে কুমিল্লা আদালতে পাঠানো হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৭
আইটি ল্যাব সলিউশন্স লি.