ছবি: সংগৃহিত
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম কাইয়ুম জোমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভাণ্ডারিয়া বন্দর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খাইরুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার (৪০) ভাণ্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মো. আব্দুল হামিদ জোমাদ্দারের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগরে হয়ে সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনার অভিযোগে কাইয়ুমকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গ্রেপ্তার খাইরুল ইসলাম কাইয়ুম জোমাদ্দারকে আজ সকালে আদালতে সোপর্দ করেছি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.