প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫০ (বুধবার)
৫ পুলিশ সদস্য বরখাস্ত

ছবি: সংগৃহিত

আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশ হেফাজত থেকে ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পিচ্চি রাজা পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সোমবার তিনি জানান, এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

পুলিশ কমিশনার জানান, দায়িত্বে অবহেলার দায়ে গাড়ির চালকসহ বিভিন্ন স্তরের পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া উপ-পুলিশ কমিশনারের (সদর দপ্তর) নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

এর আগে রবিবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে নাওজোর এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা কৌশলে পালিয়ে যান রাজা।

 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জ্যেষ্ঠ জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে কারাগারে ফিরিয়ে আনার পথে নাওজোর এলাকায় শৌচাগারে যাওয়ার কথা বলে তিনি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৬