মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামতে একদিনেরও কম সময় বাকি। কিন্তু এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল খেলতে নামার আগে দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ।
হঠাৎ করে অসুস্থ হওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি ব্যাটারের ছিটকে যাওয়ার বিষয়টি এক বিজ্ঞপ্তি দিয়েছে নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। বাংলাদেশ দলের চিকিৎসক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিওথেরাপিস্ট এবং স্থানীয় মেডিকেল টিম পরীক্ষা-নিরীক্ষার পর এশিয়ান গেমস থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
শান্তর অসুস্থতা নিয়ে বিওএর সহসভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব) বলেন, ‘শান্তর অনেক জ্বর।
তাকে নাগোয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। তার বিশ্রাম প্রয়োজন এবং খেলার মতো অবস্থায় নেই। তাই তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তার পরিবর্তে অন্য কাউকে নেওয়া হবে কি না তা এখনো জানায়নি বিসিবি। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে একবারই বাংলাদেশ-মালয়েশিয়া মুখোমুখি হয়েছে। ২০২৩ এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়েছিল বাংলাদেশ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.