প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫২ (মঙ্গলবার)
সিলেটে পুলিশের অভিযানে ইয়াবার বড় চালান আ ট ক

ছবি: সিলেট ভিউ।

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।


আটককৃতা হলেন- জকিগঞ্জের আমবাড়ী এলাকার মৃত মোবাশ্বির আলীর ছেলে আব্দুস শুক্কুর আলী (৫০), দক্ষিণ বিপক এলাকার মৃত আয়াজ আলীর ছেলে আশুক আহমেদ (৬৫) ও বিয়ানীবাজারের তিলপাড়া এলাকার মস্তাব আলীর ছেলে দেলোয়ার হোসেন দিলু (৩৩)। 


পুলিশ জানায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে চেকপোষ্ট পরিচালনা করা হয়। এ সময় যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটো রিকশা তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা বড়িসহ একজনকে আটক করা হয়। এরপর একই স্থানে সকাল পৌণে ১০টার দিকে অন্য একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটো রিকশা তল্লাশি করে ১০০ পিস ইয়াবা বড়িসহ আরেকজনকে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে বিরশ্রী ইউনিয়নের মাছুম বাজার এলাকা থেকে ইয়াবা বড়ি বিক্রির ১৩ হাজার টাকসহ অপরজনকে আটক করা হয়। 
 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারা মোতাবেক পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/কয়েছ/আশিক-১০