প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০০ (মঙ্গলবার)
যে কারণে নারীসহ ছাত্রলীগের ৭ কর্মী আ ট ক

চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কর্মসূচি পালন করার অভিযোগে তিন নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।


রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাঁদের আটককরা হয়। আটক ব্যক্তিরা হলেন, আসিফ মাহমুদ, সুফিয়া বেগম, শারমিন আক্তার, মোহাম্মদ সানি, হাবিবুর রহমান, শারমিন বেগম ও নুরুল হাকিম।
 

পুলিশ জানায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাঁদের উদ্যোগে দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও কেক কাটার আয়োজন করা হয়। প্রথমে নগরের পাঁচলাইশ এলাকায় কেক কাটা হয়। পরে বায়েজিদের শীতল ঝরনা এলাকার একটি বয়স্ক আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করা হয়।
 

খাবার বিতরণ শেষে আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার পর তাঁদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন জানান, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি পালনের ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মআস-০৮