ছবি: সংগৃহিত
সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী-২ নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বোমা মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক বা দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত অভিযোগের ভিত্তিতে উপজেলার ফিসারীঘাট ও কামরাঙ্গিঘাট এলাকায় সারী-২ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বোমা মেশিনটি জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কোনো দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সারী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে সারী-২ নদীতে গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ বোমা মেশিন জব্দ করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। সারী নদীতে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/ইকে-০৮
আইটি ল্যাব সলিউশন্স লি.