প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫০ (মঙ্গলবার)
রাজনগরে প্রাইভেট কার চাপায় প্রাণ গেল সুধাময়ের

ছবি: ফাইল ছবি।

মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেটকার চাপায় এক সিএনজি চালিত অটোরিকশা চালক মারা গেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাতুরা নামক এলাকায় এবং অপরটি সদর ইউনিয়নের উদনাছড়ায় এসব ঘটনা ঘটে।


নিহত সুধাময় দেব (৫৫) রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভূমিউড়া গ্রামের বাসিন্দা।


পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাতুরা নামক স্থানে প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৩-৫৯৬৭) ও সিএনজি চালিত অটোরিকশার (মৌলভীবাজার থ-১২-৪৯০১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশার চালক ও দুই আরোহী গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সিএনজি চালক সুধাময় দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার পরপরই তিনি মারা যান।


রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা চলছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/সোহেল/আশিক-০২