প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১৭ (মঙ্গলবার)
সিলেটে যে অ প রা ধে এসআরবির কব্জায় নজরুল

ছবি: সিলেট ভিউ।

সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়নের টুকেরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।


আটক নজরুল ইসলাম (৪২) সিলেটের কোম্পানীগঞ্জ থানার টুকেরগাঁও এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে।


এসআরবি-৯ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়নের টুকেরবাজার এলাকার একটি কাঠের মিলে অভিযান চালানোর হয়। অভিযানে এসআরবির উপস্থিতি টের পেয়ে ৩ ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়। পরবর্তীতে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ও একটি কার্টন তল্লাশি করে ১১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।


এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তি ও পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তি ও জব্দকৃত মাদক কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪/আশিক-০৪