প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১১ (বৃহস্পতিবার)
সিলেটসহ সারাদেশে ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে ইউপি নির্বাচন

ছবি: ফাইল ছবি।

আগামী বছরের জানুয়ারি থেকে সিলেটসহ সারা দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান।

 

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘২০২৭ সালের জানুয়ারি মাস থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং ৬ জুনের মধ্যে নির্বাচনগুলো সমাপ্ত হবে। স্থানীয় সরকার নির্বাচন দেশের তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিত্ব ও প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই নির্বাচন আয়োজনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।'

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় সরকারের বিভিন্ন দফতরের প্রধান ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৩