ছবি: সংগৃহিত।
বাক ও শ্রবণ প্রতিবন্ধী (বোবা) নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান ও একমাত্র আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতার মো. আওয়াল ওরফে রবিন (২৪) নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের চারবারের নির্বাচিত ইউপি সদস্য কামাল উদ্দিন তালুকদার ওরফে কামাল মেম্বারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী (৩২) জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। প্রায় আট মাস আগে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে চার বছরের শিশুপুত্রকে নিয়ে তিনি নেত্রকোনার পূর্বধলা থানাধীন ৯নং খলিশাউড় ইউনিয়নের পাবই (মাইজপাড়া) গ্রামে নিজ বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। গত ১৬ সেপ্টেম্বর বিকেলে প্রতিবেশীর একটি ফাঁকা ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণ করে অভিযুক্ত রবিন। এরপর ভুক্তভোগী ইশারায় বিষয়টি জানালে তার বাবা গত ২৫ সেপ্টেম্বর পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ তথ্য-প্রযুক্তির সাহায্যে অভিযান চালিয়ে রবিনকে গ্রেপ্তার করে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং আইনি প্রক্রিয়াকে আরও মজবুত করতে আসামির ডিএনএ প্রোফাইলিংয়ের অনুমতি চেয়ে বিজ্ঞ আদালতে পৃথকভাবে আবেদন করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৪
আইটি ল্যাব সলিউশন্স লি.